
ময়মনসিংহের নান্দাইলে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ট্রাকচালক মো. হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের ছোট ভাই মামুন (১৮) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হুমায়ুন ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী থেকে ৪০০ বস্তা চাল নিয়ে ট্রাকটি নোয়াখালীর দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে নান্দাইলের আমলিতলা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত চালকের পরিবার জানায়, এক বছর আগে দুই ভাই যৌথভাবে ট্রাকটি ক্রয় করেছিলেন। ট্রাকভাড়ার টাকা দিয়েই সংসার চলত।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চালকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
৪৩ মিনিট আগে
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে