
ফরিদপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ছিনতাইকারী চক্রের হামলায় জখম হয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ (২৬)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মদনখালী স্লুইসগেট এলাকায় পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জাকিব আহমেদ স্থানীয় পত্রিকা দৈনিক ফতেহাবাদে কর্মরত। ছিনতাইকারী চক্রের লিডার আল আমীনের নেতৃত্বে টিকটকার সাকিব, তাঁর ভাই লিয়নসহ চিহ্নিত ছিনতাইকারীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা ধারালো কাঁচি দিয়ে জাকিবের পিঠ, হাতের ওপর, কাঁধ ও কোমরে আঘাত করে এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে।
আহত সাংবাদিক জাকিব আহমেদ জানান, গত বুধবার দুপুরে সালথার এক যুবক তাঁর বাগদত্তাকে নিয়ে স্লুইসগেটে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে বেড়িবাঁধ সড়কে ডাম্পিং স্টেশনের সামনে আল আমীন ও তাঁর সহযোগীরা মোটরসাইকেলে এসে তাঁদের আটকান। অভিযোগ অনুযায়ী, তাঁরা ওই তরুণীকে অসম্মান করেন, তাঁর পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করেন এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ও সোনার আংটি কেড়ে নেন।
পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এ ঘটনা জানতে পেরে গতকাল রাতে খবর সংগ্রহে সেখানে যান জাকিব আহমেদ। তিনি আগের দিনের ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং অভিযুক্ত আল আমীনের বক্তব্য নেন। একপর্যায়ে মোবাইলে ফুটেজ ধারণের সময় তাঁর হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর হাত থেকে মোবাইল পড়ে ভেঙে যায়। পরে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে তাঁকে জখম করা হয়।
অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ এই ছিনতাইকারী চক্রের কবলে টেপাখোলা স্লুইসগেটে ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা প্রায়ই সর্বস্বান্ত হচ্ছেন। বৃহস্পতিবার রাতেও সেখানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে আজ বিকেলে জানিয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১২ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)।
৩১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা আব্দুস সাত্তার পরীক্ষামূলকভাবে কাঁঠাল দিয়ে বিস্কুট উৎপাদন শুরু করেছেন। চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে তৈরি এই পণ্য অনলাইন ও অফলাইনে ইতিবাচক সাড়া পেয়েছে। আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
৩২ মিনিট আগে