টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে এ মৌসুমে প্রায় তিন হাজার বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) নবায়ন করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের চারটি স্টেশন থেকে আজ বেলা ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক জেলে-বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করেছেন। সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করায় অল্প কিছুসংখ্যক পর্যটক কলাগাছি পর্যটন কেন্দ্রে গেছেন।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার জেলে শহিদুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টি থাকলেও সুন্দরবনে যেতে হবে। বন থেকে কাঁকড়া ধরে সংসার চালাতে হবে।
কুষ্টিয়া থেকে এসেছেন পর্যটক ইমরান হোসেন। তিনি বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাঁরা এসেছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আজ তাঁরা যাননি। আগামীকাল বুধবার সুন্দরবনে যাবেন।
সুন্দরবনে জেলেদের নিরাপত্তার বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, সাধারণত নিষেধাজ্ঞার পর প্রথম দিনে দুই হাজারের মতো বনজীবী ও পর্যটক বনে যান। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে তুলনামূলক কমসংখ্যক মানুষ বনে গেছেন।
রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান আরও জানান, কোস্ট গার্ডের সঙ্গে বন বিভাগের যৌথ টহল কার্যক্রম চলমান রয়েছে। দস্যুদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে কোস্ট গার্ডের সহায়তায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোস্ট গার্ডের সঙ্গে বন বিভাগের নিয়মিত যোগাযোগ রয়েছে।
মশিউর রহমান আরও বলেন, ‘র্যাবের কাছে ইতিমধ্যে চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। আশা করা যাচ্ছে, এ মৌসুমে জলদস্যুদের উৎপাত তেমন থাকবে না।’

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
৩ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
৫ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে