
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই ক্ষুব্ধ দর্শকের হামলা, ভাঙচুর ও সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
এতে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
অভিযোগ উঠেছে, অতিরিক্ত টিকিট বিক্রির কারণে দর্শকেরা জায়গা না পেয়ে এ ঘটনার উদ্ভব হয়েছে। দুপুর থেকে দর্শকেরা খেলা দেখতে স্টেডিয়ামে জড়ো হন। টেকনাফ উপজেলা ফুটবল দল ও রামু উপজেলা ফুটবল দলের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসনসংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি ও ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির অভিযোগে দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা শুরু হওয়ার আগেই গ্যালারি ভেঙে মাঠে ঢুকে পড়েন বেশ কিছু দর্শক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিয়ে খেলা শুরু করার চেষ্টা চালায়।
কিন্তু ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামের বাইরে গিয়ে এবং গ্যালারি থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে স্টেডিয়ামের কাঁচ ভেঙে যায় এবং কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন বলেন, কিছু উচ্ছৃঙ্খল দর্শক স্টেডিয়ামে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে। এ কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে।’
টুর্নামেন্ট পরিচালনার কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, গ্যালারি ভর্তি হওয়ায় কিছু দর্শককে বের করার চেষ্টা করলে তাঁরা উত্তেজিত হয়ে হামলা করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে। কি কারণে এ ঘটনার উদ্ভব হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণমাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে গ্রাম্য পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে হামলায় আহত সাকিবকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
কক্সবাজারের সমুদ্রতট থেকে সাইকেলে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তরুণ অভিযাত্রী, সাইক্লিস্ট ও সমাজসেবক বীর কুমার তঞ্চঙ্গ্যা। আজ রোববার সকাল ৮টা ৩৯ মিনিটে কক্সবাজার কবিতা চত্বরের সৈকত থেকে প্লাস্টিকবর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে তাঁর বহুল...
৩০ মিনিট আগে
সকালে লতাকাটা এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে জুঁই। পরে পরিবারের সদস্যদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় সে পানিতে তলিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে চেষ্টা করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
৪১ মিনিট আগে