
হাউজিং ব্যবসার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মিজানুর রহমান ও তাঁর স্ত্রী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি গ্রাহকদের অর্থও ফেরত দেওয়া হয়নি।
আবেদনে আরও বলা হয়, মামলার আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁরা বিদেশে পালিয়ে গেলে মামলার অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগে চলতি বছরে মিজানুর রহমান, তানিয়া সুলতানা তানভী ও প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই অংশ হিসেবে এবার তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন...
৩ মিনিট আগে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত...
১৩ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ডেসটিনির উপজেলার প্রতিনিধি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
১৮ মিনিট আগে
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
২৫ মিনিট আগে