
নওগাঁয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে যাচ্ছিলেন জুনায়েদ। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি সেখানে যাননি। ভোর সাড়ে ৫টায় হলুদ রঙের একটি পিকআপ তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা লাশটি হাসপাতালের ভেতর নিয়ে যান।
নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, ‘সান্তাহার থেকে নওগাঁ আসার পথে জুনায়েদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানালে তাঁরাও হাসপাতালে এসেছিলেন। থানা-পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে।’
২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, ‘লাশটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা-পুলিশ এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।’
নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের প্রখ্যাত প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী একটি আইন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) যৌথ উদ্যোগে ‘আইনের মেলা’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৬ মিনিট আগে
যশোরের বেনাপোলে মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী একটি রাজনৈতিক দল, যাদের জনগণ চেনে গুপ্ত পরিচয়ে। আপনারা কি তাদের চেনেন? বর্তমানে এই গুপ্ত দল দেশে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।’
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে অবৈধভাবে প্রায় ৪৯ হাজার ঘনফুটের বিশাল পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযাগে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ সাতজনের বিরুদ্ধে এফআইআর নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে