
শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে আবাসিক হোটেলে নিয়ে জবাই করে হত্যার চাঞ্চল্যকর মামলায় স্বামী এলজিইডির সাবেক প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর আসামি হোটেল ম্যানেজারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মহাসিন মন্টু সাংবাদিকদের বলেন, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বরিশাল নগরীর সদর রোডে হোটেল আলী ইন্টারন্যাশনালের একটি কক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা প্রকৌশলী জহিরুল ইসলাম তাঁর স্ত্রী নাজমা জহির শোভাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহত শোভার বোন নিলুফা আইরিন বাদী হয়ে একই দিন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলায় পুলিশ নিহত শোভার স্বামী জহিরুল ইসলাম ও হোটেল ম্যানেজার আবদুল মালেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া শেষে আজ এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজান বলেন, নিহত নাজমা জহির শোভার ছোট বোনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল জহিরুল ইসলামের। ওই সময় তিনি বরিশাল এলজিইডির প্রকৌশলী ছিলেন।
পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় ঘটনার দিন স্ত্রী শোভাকে নগরীর সদর রোডে হোটেল আলী ইন্টারন্যাশনালে পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন স্বামী জহিরুল ইসলাম।
এ ঘটনায় গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
অপর দিকে হোটেল কার্যক্রম পরিচালনায় ম্যানেজারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। যে কারণে তাঁকেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, ‘রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যে কারণে আমরা রায়ের বিরুদ্ধে আর আপিল করব না।’

রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
১২ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
১ ঘণ্টা আগে