Ajker Patrika

রাজশাহীতে মুদিদোকানি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে মুদিদোকানি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের ভাটাপাড়া এলাকার মো. ইসরাইল (৩০) ও একই এলাকার মো. হানিফ (৪৫)। সোমবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-৫-এর একটি দল। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নগরের লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় পূর্বশত্রুতার জেরে মুদিদোকানি বারিউল ইসলামের দোকানে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এটি দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন দোকানি বারিউল। তখন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে থানায় হত্যা মামলা হয়।

বিজ্ঞপ্তিতে এসআরবি জানিয়েছে, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে এসআরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত