Ajker Patrika

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আজ বুধবার (২৫ নভেম্বর) রুয়েটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুয়েট জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রুয়েটের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া আসনবিন্যাস, ফল প্রকাশের তারিখসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যও পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

তবে ‘খ’ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশ নিতে হবে। ফলে এ গ্রুপের পরীক্ষার্থীদের মোট ৬০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত