
পটুয়াখালীর কুয়াকাটায় তানিসা আচার ঘর নামের একটি দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্ট এলাকার ওই দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
ছয় থেকে সাতজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে এই হামলা ও ভাঙচুর চালায় বলে জানা গেছে। মারধর করা হয় দোকানের ম্যানেজারকে।
এ ঘটনায় দোকানমালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মনিরুল হাওলাদার জানান, প্রকাশ্যে দিবালোকে দোকানে ঢুকে ভাঙচুর করা হয়। দোকানের ম্যানেজার হাসানকে পিটিয়ে জখম করা হয়। এ সময় দোকানের ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় তিনি প্রথমে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। মহিপুর থানা-পুলিশ গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে।
পরে এ ঘটনায় জড়িত কুয়াকাটার হুইচানপাড়া এলাকার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মো. রহিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মাকসুদ আকন কুয়াকাটা স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য। মনিরুল দাবি করেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাকসুদ আকনের নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার জানান, ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তারপরও কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন। পরে দলের নেতাদের অবহিত করা হবে। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, তিনি শুনেছেন ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনার পরে থানার একজন কর্মকর্তাকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৩ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৪ ঘণ্টা আগে