
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতিমধ্যে বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সালাঊদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩২ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ৩২ নম্বরের সামনের সড়কটি বন্ধ রাখা হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। জেলা সিভিল সার্জন এস এম মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান রয়েছে, সেই ব্যবস্থা করা হবে...
১ ঘণ্টা আগে