
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে পাঁচ দোকানিকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ও জগন্নাথপুর বাজারে এ অভিযান চালানো হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই মাহিস্য দাস (৬০) এবং ইসলামপুর গ্রামের জালাল উদ্দিন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশে দেওয়া হয়েছে। এ ছাড়া আরেক মাদকসেবীর বাড়িতে মদের বোতল পাওয়া গেছে। তবে ওই মাদকসেবীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে এবং পলাতক একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

গাছগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছ উপড়ে পড়ছে কিংবা বড় বড় ডাল ভেঙে সড়কে পড়ছে। এতে গত এক বছরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ থেকে ২০ জন।
৮ মিনিট আগে
সম্পর্কের বিচ্ছেদের পর স্বামী আলমগীরকে জোরপূর্বক পুনরায় বিয়ে করতে বাধ্য করেন আকলিমা। পরে সেই বিয়ের কাবিননামাকে ভিত্তি করে আকলিমা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
১ ঘণ্টা আগে
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না। একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার প্রশাসনযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। তাঁরা গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে।
১ ঘণ্টা আগে
নির্মম হত্যাকাণ্ডের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে