
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না। একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার প্রশাসনযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। তাঁরা গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে। উন্নয়নের নামে লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল।
আজ বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জনগণের কল্যাণে কাজ না করে গণবিরোধী কর্মকাণ্ড, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির কারণে জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে।’
নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান এবং নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ ছাড়া দেড় শ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ভাতা প্রদান করা হয়।

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে...
৫ মিনিট আগে
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১০৮ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনের ছুটির মেয়াদ শেষ হলেও যোগ দেননি বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষকসংকট বাড়ছে। এই পরিস্থিতিতে কয়েকজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
গাছগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছ উপড়ে পড়ছে কিংবা বড় বড় ডাল ভেঙে সড়কে পড়ছে। এতে গত এক বছরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ থেকে ২০ জন।
১৮ মিনিট আগে
সম্পর্কের বিচ্ছেদের পর স্বামী আলমগীরকে জোরপূর্বক পুনরায় বিয়ে করতে বাধ্য করেন আকলিমা। পরে সেই বিয়ের কাবিননামাকে ভিত্তি করে আকলিমা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
১ ঘণ্টা আগে