
চাঁদপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
আজ বুধবার বিকেলে সদর উপজেলার আলিকার দোকান-সংলগ্ন বাবুরহাট-পেন্নাই সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আমিনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০) ও মো. কবির (৪০) এবং একই উপজেলার কাজিরগাঁও গ্রামের অটোরিকশাচালক রায়হান (৩০)।
স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিরা জানান, বাবুরহাট-পেন্নাই সড়কে জৈনপুর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল আমিনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অটোরিকশাচালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল আমিনের মৃত্যু হয়। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো রকম রোড পারমিট ছাড়াই জৈনপুর পরিবহনের বাস সড়কে চলাচল করে। এই পরিবহনের বাস অনেক ঝুঁকি নিয়ে দ্রুতগতিতে চলাচল করে এবং একাধিকবার দুর্ঘটনা ঘটিয়েছে। প্রশাসন এই পরিবহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা এখনো আসেননি। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।

গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে।
৩ মিনিট আগে
গ্যাস-সংকটে উৎপাদন ব্যাহত হওয়া ও দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৭০০ থেকে ৮০০ কারখানায় ৩–৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী—গাজীপুরের প্রায় ২০-২২ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার
৩ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৯ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে স্টার টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলা করেছেন সরকারদলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
১২ মিনিট আগে