
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের জাল ভিসা তৈরি, প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ সোমবার সকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাকিউর রহমান ওরফে সুমন (৩৭) এবং মো. কোরবান আলী (৩০)। এ সময় ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব-৪।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ‘এসআরএস ইন্টারন্যাশনাল বিডি’ নামে একটি ভুয়া ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে অস্ট্রেলিয়া ও ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এক ভুক্তভোগীর কাছ থেকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরে বিভিন্ন অজুহাতে আরও অর্থ দাবি করা হয় এবং ভুয়া কাগজপত্র সরবরাহ করা হয়।
ভুক্তভোগীকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে আস্থা অর্জনের চেষ্টা করা হয় এবং ভিএফএস গ্লোবাল নাম ব্যবহার করে বিভ্রান্ত করা হয়। তবে বারবার প্রতিশ্রুতি দিয়েও ভিসা বা টিকিট না দেওয়ায় সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়। পরে জানা যায়, একই কৌশলে আরও অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে চক্রটি।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মধ্য বাড্ডা ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেছে। তার নাম ফাহিম (১৭)। সে উত্তর বাড্ডা সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
৯ মিনিট আগে
কোভিড-১৯ মহামারির সময় নিম্নমানের মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জাম ও বিভিন্ন সেবা ক্রয়-সরবরাহে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়েরের সুপারিশ...
১৫ মিনিট আগে
সীতাকুণ্ডে একটি অবৈধ কালো তেলের ডিপোতে অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার সিডিএ আবাসিক এলাকায় জনৈক নাসির উদ্দিনের মালিকানাধীন ডিপোতে এই অভিযান চালানো হয়।
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে