পাবনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) ও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্টহাউস এলাকা থেকে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেমি-অটোমেটিক সেলফ-লোডেড রাইফেল (এসএলআর), লোডেড ম্যাগাজিনসহ ৬৭টি তাজা কার্তুজ, একটি বিদেশি রাইফেলের ম্যাগাজিন ও কার্তুজ, একটি কাঠের বাঁটযুক্ত একনলা বন্দুক, একটি সচল ৯ এমএম পিস্তল ৬টি কার্তুজসহ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল ১০টি কার্তুজসহ এবং ৩১টি তাজা কার্তুজ জব্দ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেজিনুর রহমান, ডিবির ওসি রাশিদুল ইসলাম, ডিবি এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কয়েক দিন ধরে অনুসন্ধানের পর আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা পাবনায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার নেপথ্যে থাকা অন্যদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। আজ বুধবার সকালে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে অভিযোগপত্র দেন হবিগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমেদের
৭ মিনিট আগে
জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে সরকার উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন রিকুইজিশন করায় সারা দেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
২২ মিনিট আগে
বরিশাল-৫ (বরিশাল সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং, জাল ভোট, কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত হব না।’ আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ...
৩৪ মিনিট আগে