
বরিশাল-৫ (বরিশাল সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘নির্বাচনে বহু ইঞ্জিনিয়ারিং, জাল ভোট, কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত হব না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীমের অভিযোগ, বরগুনায় ভোট চাওয়ায় তাঁদের এক নেতাকে মারধর করা হয়েছে। পটুয়াখালীতে ভোট চাওয়ায় আরেক নেতার পা ভেঙে দেওয়া হয়।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম এসব কথা বলেন।
ফয়জুল করীম ভোটারদের উদ্দেশে বলেন, ‘যাকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি-মাস্তানি থাকবে না, তাঁকে ভোট দিন। আমি নির্বাচিত হলে চাঁদাবাজি উৎখাতের চেষ্টা করব। আর যদি আমার প্রতিপক্ষ নির্বাচিত হয়, তাহলে বরিশালে কী হবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনকে বলব, কেউ যেন ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিতে না পারেন।’
হাতপাখার প্রার্থী ফয়জুল বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সব মিথ্যা মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করব। নির্বাচিত হলে বিগত দিনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। বরিশালের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর নগরী গড়ে তুলব।’

রাজশাহীর চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর সন্দেহ, জামায়াত-শিবিরের লোক তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৬৭৫টি। এর অর্ধেকের বেশি, অর্থাৎ ৩৭৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই আসনগুলোয় বিএনপি-জামায়াত জোটসহ ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৫ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরকদ্রব্য উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি বাজার থেকে দুটি ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে