রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তামিম (১৩) ও সাদমান (১৪) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই।
তামিম কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং সাদমান সুরুজ মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই কিশোরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, ‘দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।’ স্থানীয় বাসিন্দা রায়হান বলেন, একসঙ্গে খেলাধুলা করত তারা। দুপুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি।
চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

কোরবানির ঈদে রাজধানীকে দ্রুততম সময়ে বর্জ্যমুক্ত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটির কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধেকের বেশি বর্জ্য প্রথম দিনেই অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। বর্জ্য অপসারণের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, কোরবানির বিশেষ প্রশিক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিত...
৫ মিনিট আগে
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষকেরা।
১১ মিনিট আগে
রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার শিক্ষার্থীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের...
১৭ মিনিট আগে