
কোরবানির ঈদে রাজধানীকে দ্রুততম সময়ে বর্জ্যমুক্ত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটির কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধেকের বেশি বর্জ্য প্রথম দিনেই অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। বর্জ্য অপসারণের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, কোরবানির বিশেষ প্রশিক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, এবার বর্জ্য নিষ্কাশনে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর দিয়েছে তারা। গত ঈদের মতো এবারও তিন দিনে মোট ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ঈদের দিনেই ১০ হাজার ৬১৬ টন বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ ছাড়াও বর্জ্য সংরক্ষণের জন্য ডিএনসিসি এলাকায় ১৬ লাখ ৩০ হাজারটি পরিবেশবান্ধব পলিব্যাগ নাগরিকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর জীবাণুমুক্ত করতে ২৫ কেজির ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার ছিটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্জ্য পরিবহনের জন্য মোট ৭৫২টি ভারী যানবাহন নিয়োজিত থাকবে। ঈদের তিন দিন আগে তদারকির জন্য ১০টি জোনে ১০টি টিম মনিটরিং টিম গঠন ও কন্ট্রোল রুম স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনসিসির প্রতিটি অস্থায়ী পশুর হাটে একটি করে এবং গাবতলী স্থায়ী পশুর হাটে দুইটি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এ ছাড়াও নগরবাসীকে কোরবানি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা দিতে ১ হাজার জন ইমাম ও কসাইকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদের তিন দিনে তারা ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য ল্যান্ডফিলে স্থানান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ঈদের দিনেই ১৫ হাজার ৯৩৫ টন বর্জ্য অপসারণ করা হবে। ঈদের দিনেই অস্থায়ী হাটগুলোর ৬০ শতাংশ বর্জ্য অপসারণের কথা জানিয়েছে সংস্থাটি। দক্ষিণে এবার মোট পশু কোরবানির প্রাক্কলিত সংখ্যা ধরা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪০৬টি।
ডিএসসিসি জানিয়েছে, এই বর্জ্য সরাতে তাদের সর্বমোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। ভারী ও হালকা ডাম্প ট্রাক, কম্পেক্টর এবং পানির গাড়ি মিলিয়ে মোট ২ হাজার ১১৭টি যান-যন্ত্রপাতি সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। ৪৬ টন ব্লিচিং পাউডার ও ২১০ গ্যালন স্যাভলনের পাশাপাশি নগর ভবনে লাইভ মনিটরিং ব্যবস্থা এবং ২৪ ঘণ্টার হটলাইনের (০১৭০৯৯০০৮৮৮, ০২২২৩৩৮৬০১৪) মাধ্যমে নাগরিকদের যেকোনো বর্জ্য-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।
৯ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৩ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে