
কুমিল্লার হোমনায় ওয়াকফ করা কবরস্থানের জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জমি দখলের প্রতিবাদে বুধবার বাগমারা গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী।
স্থানীয়দের দাবি, বাগমারা গ্রামের সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম ২০০০ সালে কবরস্থানের জন্য ৩০ শতাংশ জমি ওয়াক্ফ করে দেন। এর পর থেকে ওই জমিতে গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়ে আসছে।
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাগমারা গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ২০০০ সালে ৩০ শতাংশ জমি কবরস্থানের নামে ওয়াক্ফ করা হয়। এরপর দীর্ঘদিন ধরে সেখানে দাফন কার্যক্রম চলছে। এখন কেউ ওই জমি দখলের চেষ্টা করলে গ্রামবাসী তা প্রতিহত করবে।
গ্রামের বাসিন্দা মো. বাবুল মিয়া প্রধান জানান, জমিটি ওয়াক্ফ করার সময় তিনি উপস্থিত ছিলেন। তাঁর দাবি, প্রায় ২৬ বছর ধরে কবরস্থান হিসেবে ব্যবহৃত হলেও এত দিন জমিটি নিয়ে কোনো বিরোধ হয়নি। এখন অংশীদারের কাছ থেকে জমি কেনার দাবি করে কেউ কবরস্থানের জমি দখল করতে চাইলে গ্রামবাসী তা মেনে নেবে না।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হোমনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম খায়েরসহ স্থানীয়রা। বক্তারা কবরস্থানের জমি নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান।
তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন বলেন, তিনি অংশীদারদের কাছ থেকে জমিটি কিনেছেন এবং এ বিষয়ে তাঁর কাগজপত্র রয়েছে। নিজের কেনা জমি তিনি দখলে নেবেন।
হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগ দিয়েছেন। কবরস্থানের জমি দখলের বিষয়ে কেউ তাঁকে লিখিত বা মৌখিকভাবে কিছু জানাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি।
জমির মালিকানা নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আপসনামা দাখিল করায় ও বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই মর্মে বক্তব্য দেওয়ায় আদালত মাকসুদা ইসলামকে
২ মিনিট আগে
নওগাঁ শহরে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ বুধবার দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ সর্দারের ছেলে মো.
৭ মিনিট আগে
রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
১১ মিনিট আগে
বরিশালের হিজলায় তাহের ব্যাপারী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের পিটকিরাতলা এলাকায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভির তালুকদারের নেতৃত্বে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে