
বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার (১৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো আদালতের কোনো আদেশ হাতে পাননি।
জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করে। আগামী ২১ মে মেলার উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল।
মেলা বন্ধের দাবিতে ইউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রণি সিকদার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে চলমান বিদ্যুৎ সংকট, এসএসসি পরীক্ষা ও আসন্ন এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রাফি জানান, ``আদালত আদেশে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলা আয়োজনকারী ও অনুমোদন দেওয়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।'
রিটকারী রণি সিকদার বলেন, মেলা বন্ধের দাবিতে তিনি আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১০ মে হাইকোর্টে রিট দায়ের করেন। আজ রাষ্ট্রপক্ষ রিটের বিরোধিতা করলেও পাঁচ দফা শুনানি শেষে আদালত মেলা বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, “মেলা বন্ধের বিষয়ে আমরা এখনো আদালতের কোনো আদেশ পাইনি। এছাড়া যেখানে মেলা আয়োজন করা হচ্ছে, সেই পরেশ সাগর মাঠ জিলা স্কুলের নয়। জেলা প্রশাসনের অনুমোদন নিয়েই মেলার আয়োজন করা হয়েছে।”
প্রসঙ্গত, পরেশ সাগর মাঠ বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উদ্যান। এটির মালিক বরিশাল জেলা স্কুল। এ মাঠটির চারপাশে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করে। মেলার জন্য গণশৌচাগার করা হয়েছে মাঠ সংলগ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে।

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
১৭ মিনিট আগে
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আজহার দিনে পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।
৩১ মিনিট আগে
দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাই সেতুর সামনে মহাসড়কের ওপর এই কর্মসূচি হয়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় সিএমপির উপকমিশনার আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারী কর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
১ ঘণ্টা আগে