
মাদারীপুরের শিবচরে গৃহবধূ শম্পা আক্তার (২৮) হত্যা এবং তাঁর এক বছর বয়সী শিশুপুত্রকে নদে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিলখী এলাকায় নদে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এর আগে ১৯ আগস্ট শিবচরের বাখরেরকান্দি এলাকার একটি ঝোপ থেকে শম্পা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ ফারুক মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন যে তিনি শম্পাকে হত্যার পর তাঁর এক বছরের সন্তানকেও এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু থেকে নদে ফেলে দিয়েছেন। এর পর থেকে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘নিহত শম্পার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকৃত শিশুর মরদেহের ডিএনএ পরীক্ষার পরই চূড়ান্ত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক আলামতে এটি নিহত শম্পার ছুড়ে ফেলা শিশুসন্তানের মরদেহ বলেই ধারণা করা হচ্ছে।’
আরও পড়ুন:

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৬ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে