বগুড়া জেলা কারাগারে হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক (৫৫) মারা গেছেন। তিনি কাহালু উপজেলার পাবাহারা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু বক্কর সিদ্দিক একটি হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন।
শুক্রবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
আইনগত প্রক্রিয়া শেষে আবু বক্কর সিদ্দিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
৫ মিনিট আগে
নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা। তিনি বলেন, চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।
৫ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। মা-বোনসহ নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায়...
২৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি। তিনি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত...
৪৩ মিনিট আগে