
হামের লক্ষণ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুইজন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছে।
নূরে আলম শামীম বলেন, ‘হাম রোগের লক্ষণ নিয়ে আসা রোগীদের জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। ২০ শয্যার এই আইসোলেশন সেন্টারে প্রয়োজনে ৪০ জন রোগীকে চিকিৎসা দেওয়া যাবে।’
নমুনা পরীক্ষায় নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে জানিয়ে নূরে আলম শামীম বলেন, ‘আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় তিনজন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় একজন রয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছে।’
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রোগীদের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ঢাকার ওপর। দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে একমাত্র ল্যাবে হামের পরীক্ষা করা হয়।’
সিলেটের সিভিল সার্জন মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘হামের নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। চূড়ান্ত ফল পেতে অন্তত সাত দিন সময় লাগে। এ সময় রোগীদের আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মাহবুব আলম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ সোমবার মাহবুব আলমের লাশ তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে নিয়ে আসেন স্বজনেরা।
৫ মিনিট আগে
খুলনা নগরের দৌলতপুরে খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে ওই পাম্পে তেল দেওয়া নিয়ে দুই গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
৮ মিনিট আগে
পাবনা সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নেতারা। আজ সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১০ মিনিট আগে
ফরিদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনটি টিনের বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
১১ মিনিট আগে