
বাগেরহাটের মোরেলগঞ্জে রুমানা আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামী রহমান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এর আগে আজ দুপুরে নিজ ঘর থেকে রুমানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ভ্যানে করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন রুমানার স্বামী ভ্যানচালক রহমান খানসহ আরও দুজন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রুমানা আক্তার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের ইউনুছ হাওলাদারের মেয়ে। আটক রহমান খান একই উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামের জয়নাল খানের ছেলে। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়।
রুমানার বাবা ইউনুছ হাওলাদারের অভিযোগ, বিয়ের পর থেকেই রুমানা আক্তারকে নির্যাতন করতেন রহমান খান। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। তাঁর মেয়েকে গলাটিপে হত্যা করে হাসপাতালে নিয়ে বলছে আত্মহত্যা করেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়া হক বলেন, ‘ওই গৃহবধূকে মৃত অবস্থায় তাঁর স্বামীসহ আরও দুজন হাসপাতালে নিয়ে আসেন।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য রহমান খানকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
১২ মিনিট আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
১৯ মিনিট আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
১ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
১ ঘণ্টা আগে