
রাঙামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিক) বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে, বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর স্বাভাবিকভাবেই কমে যায়। চলতি সপ্তাহে কিছু বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বুধবার সকাল ৯টা পর্যন্ত লেকে পানির স্তর রুল কার্ভ অনুযায়ী থাকার কথা ছিল ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল, তবে বাস্তবে পানির স্তর ছিল ৭৩ দশমিক ৯১ ফুট। অর্থাৎ পানির লেভেল এখনো ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।
তিনি আরও জানান, পানির স্তর স্বাভাবিক না হওয়ায় বর্তমানে পাঁচটির মধ্যে তিনটি ইউনিট বন্ধ রয়েছে।
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা পর্যন্ত চালু থাকা দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এবং কাপ্তাই লেকে পানির স্তর না বাড়লে বাকি ইউনিটগুলো সচল করা সম্ভব হবে না।

নোয়াখালীর হাতিয়ায় জেলে বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া শিশু তামিমের (৬) সন্ধান মেলেনি ২৪ ঘণ্টায়ও। বুধবার সকালে ভোলা থেকে আসা কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
৯ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্কটি দীর্ঘ ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। সামান্য সংস্কার ও প্রয়োজনীয় উদ্যোগ নিলে পরিবেশবান্ধব এ বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব বলে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড)। একই সঙ্গে পার্কটি সচল ও নবায়নযোগ্য জ্বালানির...
১৩ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়।
২০ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে