
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। হুমকিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও কৌশিক সরকার।
এ ছাড়া রাজশাহীর এক চিকিৎসক ও এক প্রকৌশলীকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক শাহরিয়ার হোসেন।
ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ফোনকল করে সর্বহারা পার্টির কারাবন্দী সদস্যদের জামিনের খরচের কথা বলে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে পরিবার ও ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার কাছে ফোন করে কলদাতা নিজেকে পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য এবং সিরাজ শিকদারের ছোট ভাই পরিচয় দেন। কথোপকথনের একপর্যায়ে তিনি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করেন। পরে পুলিশ ও প্রযুক্তির মাধ্যমে নম্বরটি ট্র্যাক করে জানা যায়, কলটি মাদারীপুর এলাকা থেকে এসেছে এবং সিমটি মুফতি রেজাউল করিম নামের এক ব্যক্তির এনআইডিতে নিবন্ধিত।’
আরও এক ভুক্তভোগী ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন জানান, ভুয়া বা প্রতারণামূলক কল বুঝতে পেরে তিনি দীর্ঘ কথা না বাড়িয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে অন্য সহকর্মীদের সঙ্গে কথা বলে একই ধরনের হুমকির বিষয়টি জানতে পারেন।
ঘটনার দিন সন্ধ্যায় অধ্যাপক শাহরিয়ার হোসেন মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন জানান, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

কুড়িগ্রামে প্রথমবারের মতো সফরে গিয়ে নিজেকে ‘নতুন বউয়ের’ সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রথম সফরের প্রসঙ্গ বোঝাতে এমন উদাহরণ টানেন তিনি।
৪ মিনিট আগে
সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
৮ মিনিট আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাঁকে জামিন দিয়েছেন...
৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরের চর আমানউল্লাহ ইউনিয়নে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত যমুনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চুল্লি ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
১২ মিনিট আগে