
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করেছে। সে কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারকে সহযোগিতা করা দরকার, যাতে সরকার জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে পারে। আজ শুক্রবার বেলা ১১টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে সুধী সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের কোনো কর্মকাণ্ড যদি জনগণের বিপক্ষে যায়, তার সমালোচনা করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল মুজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান (মনা), জেলা বিএনপির সহসভাপতি আবুবক্কর বিশ্বাস, জেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও সাবেক ভিপি আব্দুস সবুর খান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে ব্যানার, দলীয় স্লোগান ও অভ্যর্থনা জানানোর বিষয়ে নিষেধ ছিল আগেই। আর সেটা দলীয় নেতা-কর্মীরা মেনে চলায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সোহান (২১)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জোহানেসবার্গ শহরের কাছে কতলেহং এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে সোহানের মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছায়। সোহান রাণীশংকৈলের কাশিপুর ইউনিয়নের চিকন মাটি
২১ মিনিট আগে
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ১১ এপ্রিল তিনি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন...
২৪ মিনিট আগে
একসময়ের খরস্রোতা নদী নন্দকুঁজা রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় গরুর হাট এলাকায় ‘গুরুদাসপুর সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাবাজার সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনেও সেতুর কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
১ ঘণ্টা আগে