Ajker Patrika

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৬, ১৭: ৩২
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত
মাদক কারবারি ও দুর্বৃত্তদের হামলার শিকার র‍্যাব সদস্য। ছবি: আজকের পত্রিকা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের তিন সদস্য। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে স্থানীয় মাদক কারবারি ও দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে কুপিয়ে আহত করে র‍্যাব সদস্যদের। আহত ব্যক্তিদের মধ্যে মাহী নামের এক র‍্যাব সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহত এসআই নজিবুল ও ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদক কারবারি ও দুর্বৃত্তদের হামলার শিকার র‍্যাব সদস্য। ছবি: আজকের পত্রিকা
মাদক কারবারি ও দুর্বৃত্তদের হামলার শিকার র‍্যাব সদস্য। ছবি: আজকের পত্রিকা

র‍্যাব জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে গিয়েছিলেন র‍্যাবের চার সদস্য। গোয়েন্দা নজরদারির উপস্থিতি টের পেয়ে এই হামলা চালানো হয়।

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান।

এ বিষয়ে র‍্যাব-১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে পরে কথা বলব। আগে আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত