
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আজ শুক্রবার সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। এরপরও কীভাবে ওই ব্যক্তির মরদেহ সেখানে এল সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ধারণা করছেন, ভোররাতের কোনো এক সময় ফেলে রাখা হয়েছে।

নেত্রকোনার সদর উপজেলায় হেরোইনসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
২৭ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
৩৮ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
১ ঘণ্টা আগে