খুলনায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলার শয়নকক্ষে অভিযান চালিয়ে উক্ত অস্ত্র ও ইয়াবাসহ আশরাফুজ্জামান জীবনকে আটক করা হয়। জীবন কাশেমনগর রোডের মৃত আব্দুল হামিদের ছেলে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি) আহদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নগরীর নিরালা এলাকার কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলায় আশরাফুজ্জামান জীবনের শয়নকক্ষে অভিযান চালানো হয়।
এ সময় উক্ত অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জীবনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আট নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা খারুয়ালী গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম রাফির ফিশারির একটি ঘরে বৈঠক করছিলেন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।
১২ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো. মুখলেসুর রহমান। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হাজিরহাটের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
১৯ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ১৫০০ সদস্য কাজ করবেন। তাঁরা সিটি করপোরেশনের আওতাধীন এলাকাসমূহের বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জন সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
২৩ মিনিট আগে