
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২-এর উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদায়ন দেওয়া হয়। তিনি ষোড়শ বিসিএসের (সাধারণ শিক্ষা) একজন কর্মকর্তা।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে মো. শহীদুল আলম সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। মো. শহীদুল আলম তাঁর কর্মজীবনে বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. শহীদুল আলম নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা এবং অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। সরকারি বাসস্থানের সুবিধা গ্রহণ করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না এবং সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ দ্বারা তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৩ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৫ ঘণ্টা আগে