Ajker Patrika

পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনা প্রতিনিধি
পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
৫০০ বোতল ফেনসিডিলসহ আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পাবনা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাত ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটককৃত মাদক কারবারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মিরাজুল ইসলাম (২৮)।

পুলিশ সুপার জানান, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর পৌর সদরের গোডাউন মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত