
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী খাতুন (৩০) নামের ওই নারীর মৃত্যু হয়। তিনি জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেরদৌসী খাতুন গতকাল বেলা ১১টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। তিনি আরও বলেন, চলতি মাসেই এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বগুড়ার শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামে এক তরুণ বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
০১ জানুয়ারি ১৯৭০
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে রাতভর অভিযানে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। যাচাই-বাছাই শেষে ২৫৬ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন। নিখোঁজ বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়।
২৯ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের...
৩৩ মিনিট আগে