
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৬টা থেকে গোপালপুর উপজেলার গুলিপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।
প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দা কালাম তালুকদার (৬৫) নিহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ১০ থেকে ১১টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া গরু-বাছুর, গোলার ধান ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী লুট করা হয়েছে।
এদিকে গতকাল রাত ৮টার দিকে গোপালপুরের নলিন বাজারেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কয়েকটি দোকানে হামলা চালিয়ে মালপত্র লুট করা হয়েছে। ফলে তাঁরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
গোপালপুরের হেমনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল আলম বলেন, আগের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর জগৎপুরা গ্রামের কয়েক শ লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে গুলিপেঁচা গ্রামে হামলা চালায়। এতে নারী-শিশুসহ অনেকে আহত হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কৃষির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকলেও সবকিছুতে হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি। তিনি বলেছেন, ‘আমাদের এখনো বছরে ৬০-৭০ লাখ টন গম আনতে হয় বাইরে থেকে। কিন্তু আমরা অন্য ক্ষেত্রে যদি উৎপাদনশীলতা ১০ ভাগ বৃদ্ধি করি...
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে প্রশাসনের নাম ভাঙিয়ে এক নারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভাইরাল অডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করে সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
৪০ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বারান্দায় উৎকণ্ঠা নিয়ে বসে আছেন আব্দুল হক। হাসপাতালের মেঝেতে সংজ্ঞাহীন তাঁর সাত বছর বয়সী নাতি হোসাইন। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হোসাইন হারিয়েছে তার মা, নানি ও দুই মামাকে। নিজেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটেছে পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৪৫০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে