
নাটোরের নলডাঙ্গার ‘মিনি কক্সবাজার’খ্যাত হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে এক জনসভায় তিনি এ কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর দুঃশাসন দেখে এসেছি। আমরা কী চেয়েছিলাম? আমরা চেয়েছি গণতন্ত্রের দেশ, আমরা চেয়েছি উন্নয়নের দেশ, আমরা চেয়েছি জনবান্ধব দেশ। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দেশ ফিরে পেয়েছি। আমাদের কাজ ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশকে গড়া। ঐক্যবদ্ধভাবে এলাকার জন্য, দেশের জন্য কাজ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আজকে যে মঞ্চে আমরা কথা বলতে পারছি, তা আপনাদের জন্য। আপনারা আমাদের একটা করে মূল্যবান ভোট দিয়ে এখানে দাঁড় করিয়েছেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব আপনাদের দেখাশোনা করা, আপনাদের স্বপ্ন পূরণ করা, আপনাদের সুন্দর ভবিষ্যৎ ও বংশধরের জন্য সুন্দর দেশ গড়ে তোলা। সেই ব্রত নিয়ে তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন।’
পর্যটন-সুবিধা প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, ‘একজন পর্যটক যদি এখানে বসতে আসে, তাহলে তার জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে, এটা স্বাভাবিক কথা। তার থাকার ব্যবস্থা করতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা সারা দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র নিয়ে একটি মাস্টারপ্ল্যান করেছি। সেই প্ল্যানে আপনাদের এই এলাকাও থাকবে। নলডাঙ্গার মিনি কক্সবাজার-খ্যাত হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।’
পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ন শিকদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামমিউজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
২ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
২ ঘণ্টা আগে