
রাঙামাটির কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় ওয়াগ্গাছড়া জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে ছয়টি পরিবারের মাঝে নগদ অর্থ, পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন এবং একটি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় জোন কমান্ডার উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক অবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
কাওসার মেহেদী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি বিভিন্ন সময় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কাওসার মেহেদী আরও জানান, ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আটক দুই ব্যক্তি পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলী নদীতে গোসল করতে নেমে সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামে চিকলী নদীতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে