
কিশোরগঞ্জের বাজিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের মামলায় মো. শামীম নামে এক বেকারি মালিককে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ জুলাই বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। ওই দিন দুপুরে মো. শামীমের মালিকানাধীন সান বেকারি ও সততা বেকারিতে অভিযান চালাতে গেলে তিনি পালিয়ে যান। পরে সান বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় নিরাপদ খাদ্য আইনে শামীমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি আদালতে চলার পর ধারাবাহিক শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। রায়ে শামীমকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৫ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল চালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
রাতের খাবার খেয়ে অটোরিকশা রাখার ওয়ার্কশপে ঘুমাতে গিয়েছিলেন ১৯ বছরের রাহুল। পরদিন আর বাড়ি ফেরেননি তিনি। বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোন। নিখোঁজ ছিল অটোরিকশাটিও।
১ ঘণ্টা আগে
বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক করা পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে