
স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা। কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩২) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান অধিদপ্তরের সদস্যরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এভারগ্রিন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের এ-ফোর নম্বর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাইবান্ধায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার বিপ্লব ইসলামের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৩৯ মিনিট আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
১ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
১ ঘণ্টা আগে