
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সে দেশের অনলাইন সংবাদমাধ্যম ‘আজেল’-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, গতকাল বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও স্মৃতি আকতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ গঠন করা হয়।
মামলাটির বিচারকার্য শেষে সংশ্লিষ্ট আদালত স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের তীব্রতার বিষয়টি বিবেচনা করে তাঁদের দোষী সাব্যস্ত করে তাজিয়া (বিচক্ষণতামূলক) মৃত্যুদণ্ডের রায় দেন। পরে উচ্চ আদালত কর্তৃক এ রায় বহাল রাখা হয় এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষাপটে সতর্কবার্তা জারি করে পুনর্ব্যক্ত করেছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা কোনো ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর ইসলামি আইন প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করতে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যে কেউ এ ধরনের অপরাধে যুক্ত হলে তাকে একই ধরনের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে