
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স এবং নজরুল স্টোরে সংরক্ষিত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য পাওয়া যায়।
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘চবি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণসহায়তা পৌঁছে দেও
৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ এবং সংলগ্ন জামে মসজিদের চলাচলের রাস্তা কেটে জোরপূর্বক গাছ রোপণ করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে জমি নিজের দাবি করে স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত আশরাফুল সরকার ও তাঁর...
৫ মিনিট আগে
বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর চট্টগ্রামের বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ডের সব পাহাড়ি ঝরনা আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃষ্টি কমে যাওয়ায় ও পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
বান্দরবান শহরে ৫০০ টাকার জন্য একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছেন।
১৮ মিনিট আগে