টিকটক ভিডিও করতে গিয়ে সিলেটের দক্ষিণ সুরমায় ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সাকিবসহ তাঁরা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকার দোতলা একটি ভবনের ছাদে ওঠেন। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা মারফত আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল হাসান বলেন, রেললাইন ঘেঁষে রাজেন্দ্র সেনানিবাসের বিপসটের পেছনে এক নারী শিশুকে নিয়ে বসে ছিলেন। সকালে তিস্তা এক্সপ্রেস ট্রেন এলে হঠাৎ ওই নারী শিশুটিকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়েছে।
৫ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারটির মালিক ব্যবসায়ী কাজী হামিদুল হক। গাড়িটি নীল রঙের। ইতিমধ্যে গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটির চালক আটক হননি। কাজী হামিদুল হক খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ
১ ঘণ্টা আগে
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে