Ajker Patrika

মাদারগঞ্জে রাসায়নিকের ড্রাম বিস্ফোরণে কর্মীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি 
মাদারগঞ্জে রাসায়নিকের ড্রাম বিস্ফোরণে কর্মীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাসায়নিকভর্তি ড্রাম কাটার সময় বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার জোনাইল বাজারের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ার্কশপে একটি পরিত্যক্ত রাসায়নিকের ড্রাম যন্ত্র দিয়ে কাটছিলেন নূরনবী। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘প্রাথমিক ধারণা, ড্রামের ভেতরে গ্যাস জমে ছিল। ড্রামের মুখ কাটার সময়ে বিস্ফোরণ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত