
ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৫৪) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাপুর ইউনিয়নপর যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭)।
বাসন থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠনের দুই নেতা কামাল কাজী ও রকিব গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামে এক বিল্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার লক্ষ্যে গোপন মিটিং করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ওই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
খবরের সত্যতা নিশ্চিত করে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এরপর তাঁদের আদালতে পাঠানো হবে।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খননযন্ত্র (ড্রেজার) ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ৬টি বগি বনের ভেতর রেখে ৬ বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছায়। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পরও ফেলে যাওয়া বগিগুলো উদ্ধার কিংবা সংযুক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনা হতাহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট
৮ মিনিট আগে
গত দেড় দশকের বেশি সময় ধরে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন ফার্মাসিস্টরা। তবে দীর্ঘদিনেও এ দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি। এবার নতুন করে বিষয়টি আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্টদের প্রথম জাতীয় কনভেনশনে বক্তারা...
২৬ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলবদ্ধ ধর্ষণ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মোখলেছুর রহমান মিঠু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৯ মিনিট আগে