
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীপুরের উত্তর হাজিপুর এলাকায় বিলে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী মাহসিন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্বজনেরা জানান, দুপুরে বাড়ির পাশের বিলে বন্ধুদের সঙ্গে খেলতে নামে মাহসিন। একটু দূরে গেলে সাঁতার না জানায় সে বিলের পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা উঠে এসে মাহসিনের পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর মাহসিনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করেন।
ঘটনাটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা শিশুর মরদেহ দাফনের ব্যবস্থা করছেন। এই বর্ষাকালে শিশুদের নিয়ে সব পরিবারকে সচেতন হওয়ার অনুরোধও জানান ওসি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৩ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৩ ঘণ্টা আগে