গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুজন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত সুজন মিয়া ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সুজন মিয়া কিছুদিন ধরে বিবাহের জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন। তাঁর জন্য পাত্রী দেখা হলেও বিভিন্ন কারণে মেয়েপক্ষ তাঁকে পছন্দ না করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
সুজনের বাবা গোলজার রহমান বলেন, গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে সুজন নিজের ঘরে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেলে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান তাঁরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মৃতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে, উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে।
১১ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
৩৪ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
৩৫ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল।
৩৮ মিনিট আগে