মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে রিফাত (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
দণ্ডপ্রাপ্ত রিফাত উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
মধ্যপাড়া বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক সেবনরত অবস্থায় রিফাতকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে এই সাজা ও জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল করিম তাঁদের অনুসরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে জখম করেন রেজাউল...
৯ মিনিট আগে
২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর
১৭ মিনিট আগে
চট্টগ্রামের চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশ
২৯ মিনিট আগে
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বুধবার রায়ের এই তারিখ ধার্য করেন।
৩৪ মিনিট আগে