
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা যাচ্ছিল একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার। তবে পার্কে যাওয়ার সেই পরিকল্পনা ভেস্তে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। পরে অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে তিন শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়। এ ঘটনা স্থানীয় জনগণের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।
জানা যায়, সাম্প্রতিক বন্যায় আশ্রয়ণের ঘরগুলোর ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে কার্যালয়ে ফিরছিলেন ইউএনও মো. আবদুর রহমান। পথে কাঞ্চনাবাদ এলাকায় সড়কের পাশে বিদ্যালয়ের ইউনিফর্ম পরা তিন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা স্বীকার করে।
পরে ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের ডেকে আনা হয়।
অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে তিন শিক্ষার্থী ভবিষ্যতে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে যাওয়াকে শিক্ষার্থীরা কোনো অপরাধ মনে করেনি। কিন্তু ১২-১৫ বছর বয়সী এসব শিক্ষার্থীরা নির্জন পার্কে ঘুরতে যাওয়ায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৩৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি ও যুবদলও দুই দফায় মিছিল করেছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়...
২ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে না। এসএসসি-২০২৬ ফলাফলে জিপিএ-৫ না থাকায় ওই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারছে না।
৩ ঘণ্টা আগে