
বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমকে প্রকাশ্যে শাসানোর অভিযোগ উঠেছে স্থানীয় কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকনের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (৮ জুলাই) বেলা দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ‘অফিসে এসে বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন প্রথমেই আমাকে বলেন, এলাকায় উনাকে আমরা জিরো করে ফেলেছি। একটা রাস্তা নির্মাণের বিষয়ে উনি এলাকায় বলেছেন হবে না। এরপর নাকি উপসহকারী প্রকৌশলী বলেছেন হবে। এ ঘটনায় তিনি বিব্রত। এ সময় তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছে একই রাস্তা নির্মাণের জন্য দুবার আবেদন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। এখানে কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না। উনি হঠাৎ রেগে যান ও নানা অনিয়মের অভিযোগ তোলেন।’
প্রকৌশলী আরও বলেন, ‘এ সময় তাঁকে আমরা আশ্বস্ত করেছি, যদি অনিয়ম হয়, তাহলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে। তিনি উচ্চবাচ্য করে প্রকাশ্যে শাসিয়ে অফিসের পরিবেশ ঘোলাটে করে বের হয়ে যান। পাশাপাশি আরও বলেন, যদি কোনো কাজ করতে হয়, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঠিকাদারকে কাজ করতে হবে; তা না হলে নানা বাধা-বিঘ্নের সৃষ্টি করা হবে।’
কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন বলেন, রাস্তা নির্মাণের কাজ নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে মাত্র। কারও সঙ্গে কোনো ধরনের উচ্চবাচ্য কথাবার্তা অথবা শাসানো হয়নি। এমন অভিযোগ মিথ্যে।
বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বললেন, ‘ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ করে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘আমরা এখানে এসেছি বাবুগঞ্জের মানুষের সেবা করতে। কিন্তু সরকারি কোনো কর্মকর্তার সঙ্গে তো খারাপ আচরণ ঠিক না। যদি অভিযোগ পাই, অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।
১৯ মিনিট আগে
খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
১৯ মিনিট আগে
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
২২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
২৩ মিনিট আগে