
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
এ সময় বিক্ষোভকারীরা ‘দড়ি লাগলে দড়ি নে, সানোয়ারের ফাঁসি দে’, ‘বিচার বিচার বিচার চাই, সানোয়ারের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আপসের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার নাম উল্লেখ করেও স্লোগান দিতে দেখা যায়।
এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের রবীন্দ্র স্মরণী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। তখন সড়কের দুই পাশে শতাধিক যানবাহন ও পথচারী আটকে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন, ‘আমি ১৫ আগস্ট থেকে ঢাকায় আছি। ছেলের পরীক্ষার জন্য এসেছি। তবে কারা বিচার-সালিস করল, আমি জানি না। কী কারণে আমাকে জড়াচ্ছে, তাও জানি না। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে। তা না হলে কেন আমাকে জড়াবে সেখানে। ভুক্তভোগীর পরিবার নাকি থানায় মামলা করতে যায়নি। কিন্তু তবুও আমাকে জড়ানো হচ্ছে।’
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে ২০ আগস্ট। তার দুই দিন পরে অর্থাৎ ২২ আগস্ট ভুক্তভোগী পরিবারকে থানায় ডেকে আনা হয়। ভুক্তভোগী পরিবারটি পরের দিন করবেন বলে আর ফিরে আসেনি। আজ আবার এসেছেন থানায়। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি....
২ ঘণ্টা আগে
জনপ্রতিনিধিদের কাজ নিরাপত্তা বাহিনীকে তুষ্ট করা নয়, জনগণের স্বার্থরক্ষা করা। প্রস্তাবিত আইন পাস হলে উচ্চবিত্ত বা সমাজে পরিচিত কেউ গুমের শিকার হলে গণমাধ্যম ও জনমতের চাপে কিছুটা সুরাহা মিলতে পারে। কিন্তু প্রান্তিক ও দরিদ্র মানুষ ভুক্তভোগী হলে, তা নানা কারণে কঠিন হবে। সরকার গুম না করার প্রতিশ্রুতি...
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে